1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

দূর্গাপুজায় সরকারি ছুটি বৃদ্ধির দাবিতে শাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪০৮ Time View

সিলেট প্রতিনিধি::দূর্গাপুজার ছুটি বৃদ্ধির দাবি ও দেশব্যপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শাহজালাল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রানা প্রতাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নারায়ন সাহা, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ড. হিমাদ্রী শেখর রায় প্রমুখ।

সমাবেশে প্রতিমা ভাঙচুরসহ দেশব্যপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া দূর্গাপুজায় সরকারী ছুিট বৃদ্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, দুর্গাপূজার ছুটি দশমীর পরে না বাড়িয়ে আগে বাড়ানো উচিৎ। তিনি বলেন, বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ, কিন্তু সরকারের যারা উপদেষ্টা তারা সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ভুল পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি সংখ্যালঘুদের বিষয়ে যেকোন সিদ্ধান্ত গ্রহণের আগে সংখ্যালঘুদের প্রতিনিধিদের পরামর্শ নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানান।

ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার আগে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার জোর পদক্ষেপ নিতে হবে । সংখ্যালঘুদের উপর যে কোন বিষয়েই হামলা একটি রাষ্ট্রের জনগণের কাম্য হতে পারে না ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com