1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

দোয়ারাবাজারে সেতু ভেঙে ট্রাক খাদে, বন্ধ সড়ক যোগাযোগ

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৈনগাঁও বেইলি সেতু ভেঙে ছাতক-দোয়ারাবাজার-সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুইপাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। দুর্ভোগের শিকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মেরামত করতে সময় লাগবে। তবে বিকল্প উপায়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, শনিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একটি পাথরবোঝাই ট্রাক বেইলি সেতুতে উঠলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি বিকট শব্দে নোয়াজের খালে ভেঙে পড়ে। এতে দোয়ারাবাজার সদর, সুরমা, বোগলাবাজার, লক্ষ্মীপুর, বাংলাবাজারসহ ৬টি ইউনিয়নের সঙ্গে বিভাগীয় শহর সিলেট ও শিল্পনগরী ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ভোগের শিকার যাত্রী ও গাড়িচালকরা জানান, সেতুটি ভেঙে পড়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com