1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

দোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ’র নেতৃত্বে সুনাইৎতা ও শ্রীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সুনাইৎতা গ্রামের হুশিয়ার আলীর ছেলে শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড, শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর ছেলে লালন আহমেদ রাজু এবং সুনাইৎতা গ্রামের ওস্তার আলীর পুত্র আশিক আলীকে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বালু জব্দ ও তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com