1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

দোয়ারায় সরকারি গাছ কেটে বিক্রি করায় ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সরকারি গাছ বিনা অনুমতি কেটে বিক্রি করার অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনকে ৬ মাসের কারাদ- দিয়েছেন আদালত। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নোটিশ পেয়েছি। আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বর্তমানে চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ পলাতক রয়েছেন।
এর আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর এ মামলার রায় প্রদান করেন আদালত। তবে রায়ের সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জানা যায়, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ সরকারি জায়গার গাছ বন বিভাগের কোনরকম অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেন তিনি। গাছ কাটার পর বিক্রিও করে ফেলেন তিনি।
খবর পেয়ে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা খন্দকার মামুনুর রশিদকে আসামি করে বিনা অনুমতিতে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com