1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নবীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে দুই গোষ্টির সংঘর্ষ, আহত ৪০

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের সামু মিয়া ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com