1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার পাশের হার ৭৭.৫৬%

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৪২০ Time View

রাকিল হোসেন:সারাদেশের ন্যায় নবীগঞ্জেও প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
এবারের এইচএসসি পরীক্ষায় নবীগঞ্জ উপজেলা থেকে সর্বমোট ১৬৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ১২৬৫ জন। উপজেলার পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। এ প্লাস ৪টি।
নবীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ৫৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৮৬ জন পাশ করেছে। এ প্লাস ৩টি। আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন পাশ করেছে ১৯৯ জন।এ প্লাস ১টি। এসএনপি স্কুল এন্ড কলেজ থেকে ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ২৯ জন। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ২৩১ জন। রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ থেকে ২১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ২০৩ জন। কির্তি নারায়ন কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৫ জন।
ওপর দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫টি মাদ্রাসা থেকে মোট ১৫৫ জন অংশগ্রহন করে ১৪১ জন পাশ করেছে। পাশের হার ৯০ দশমিক ৯৭ শতাংশ। সৈয়দপুর ফাজিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৩ জন পাশ করেছে। তাহিরপুর আলীম মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৩ জন পাশ করেছে। মুকিমপুর আলীম মাদ্রাসা ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪ জন পাশ করেছে। ধুলচাতল আলীম মাদ্রাসা থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪ জন পাশ করেছে। শাহজালাল খাগাউড়া আলীম মাদ্রাসা তেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭ জনই পাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com