1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

নবীগঞ্জে চয়ন দাশ হত্যা মামলার আসামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৯৩ Time View

রাকিল হোসন নবীগঞ্জ:নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে এসে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লোকজন কর্তৃক হামলায় চয়ন দাশ (৩০) হত্যাকান্ডের ঘটনায় মামলার- অজ্ঞাতনামা আসামী ময়না মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কুলী ফাঁিড় পুলিশ। পরে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌনে ৯টার দিকে স্থানীয় চকবাজার নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে জলমহালকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে এসে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লোকজন কর্তৃক হামলায় চালিয়ে চয়ন দাশের বুকে টেটার, গলায় পিকলের এবং মাথায় রামদা দিয়ে আঘাত করে। ওইদিনই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে গত শুক্রবার দুুপুরে তাকে আইসিইউ’তে লাইফ সার্পোটে রাখা হয়। ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ১৫ই আগষ্ট শনিবার সকাল সোয়া ৯টার দিকে চয়ন দাশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে মার্কুলী ফাড়িঁ ইনর্চাজ জিয়াউর রহমান একদল পুলিশ নিয়ে হানা দিয়ে চকবাজার থেকে ময়না মিয়াকে গ্রেফতার করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিনারহার কাছে হস্তান্তর করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাড়ি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com