1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

নবীগঞ্জে প্রকাশ্যে হত্যা করা হয়েছে সিএনজি চালক বেলালকে

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৭০ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :নবীগঞ্জ-আইনগাঁও সড়কের রুদ্রগ্রাম রোডস্থ সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলের ঘটনার জেরধরে গতকাল রবিবার বিকালে প্রতিপক্ষের লোকজন দাড়ানো অবস্থায় প্রকাশ্যে হত্যা করেছে শহরের নোয়াপাড়া গ্রামের বেলাল মিয়া (২৫) নামের এক সিএনজি চালককে। মৃত্যুর খবরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। রাত সাড়ে ৮ টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত বেলাল মিয়া নবীগঞ্জের সংবাদপত্রের এজেন্ট মোশাহিদ আলীর ভাতিজা এবং ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার দুপুরে নবীগঞ্জ-আইনগাওঁ সড়কের সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান ম্যানাজার ফারুক মিয়া ও দুলাল মিয়াগংরা। অপর পক্ষে রয়েছে ছাত্রনেতা রায়েছ চৌধুরী এবং সামছু মিয়াগংরা। এ ঘটনায় শনিবার রাতে উভয় পক্ষ নবীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেন। এদিকে গতকাল রবিবার বেলা প্রায় সাড়ে ৫টার দিকে শহরে হট্রগোলের খবর পেয়ে নোয়াপাড়া গ্রামের বেলাল মিয়া শহরের শেরপুর রোডস্থ মা- হোটেলের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় রায়েছ চৌধুরী ও সামছু মিয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে বেলালকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। নিহতের পরিবার অভিযোগ করেছেন এই হত্যাকান্ডের পিছনে একটি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। স্থানীয় লোকজন মুর্মুষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে তাকে আংশকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে পৌছার পুর্বেই বেলাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর শহরে পৌছলে উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। খবর পেয়ে হবিগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান এবং থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বেলালের মৃতদেহ ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে সোমবার বাড়িতে আনা হবে বলে জানাগেছে। এদিকে নিহতের চাচা পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী এবং মিয়াধন মিয়াসহ এলাকাবাসী বেলালকে নৃশংস ভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com