1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

নবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু আহত ২

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮৯ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ :নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে ২ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন এর মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রে জানাযায়, সোমবার দুপুরে উপজেলার করগাও ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামের হরিচরন দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসতে দেখে স্থানীয় হাওড়ে তাদের গরু আনতে যায়। এ সময় বজ্রপাত শুরু হলে সে বজ্রপাতের শিকার হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে আশপাশের লোকজন বজ্রপাত শেষে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময়ে একই ইউনিয়নের ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫) ওই সময়ে হাওড়ে তার ধানী জমিতে কাজ করতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে উপজেলা হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা ১জন স্থানীয় হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় তাহারা বজ্রপাতের শিকার হয়। স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় এতিম আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com