1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

নির্বাচনে কোনো আওয়ামী দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে ‘আওয়ামী লীগের দোসর’ বলতে কিছু নেই। তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রত্যেকেই খুব ভালো ও সৎ অফিসার।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা একটি প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আজ বুধবার বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো। এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে।
তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না।’
সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com