1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

নির্বাচন বাতিলের দাবি বিএনপি প্রার্থী আরিফের

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার নির্বাচন চলাকালে সাংবাদিদের কাছে অভিযোগ করে সদ্য সাবেক সিসিক মেয়র আরিফ বলেন, কারচুপির পরিমাণ দেখতে শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

এর আগে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের আরিফ বলেন, “আমি গতরাতে (রোববার) শুনেছি সিলেট নগরীর দুইটি কেন্দ্রে রাতের বেলায় সিল মারা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত।”

এসময় তিনি অভিযোগ করে বলেন, “ভোট কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না।”

তিনি আরো বলেন, “নির্বাচনে যদি অনিয়ম হয়, ফলাফল পাল্টে দেয়া হয়, তবে রাজপথ ছাড়বো না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।”

এদিকে সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান, কোন ভোটকেন্দ্রে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল আছে বলে দাবি করেন তিনি।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com