1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

নেপালে ভূমিকম্প দুর্গতের পাশে দাঁড়ানোরা উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের একদল তরুণ

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৫২৪ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:: নেপালে ভূমিকম্প দুর্গতের পাশে দাঁড়ানোরা উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের একদল তরুণ। এ জন্য বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে অর্থ সহায়তা তোলা হয়েছে। সোমবার বিকালে ওই তরুণেরা নেপালীদের সহায়তার জন্য সুনামগঞ্জে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে ৫৯ হাজার ৫০৫ টাকা সংগ্রহের অর্থ তুলে দিয়েছেন।
ওই তরুণদের একজন সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী জানান, তাঁরা গত এক সপ্তাহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের কাছ থেকে এই টাকা সংগ্রহ করেছেন।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের একদিনের টিফিনের টাকা নেপালের অসহায় মানুষদের জন্য তুলে দেয়।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কাছে সংগ্রহের টাকা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসনের নাজির রেজওয়ানুল হক রাজা, সহায়তা উত্তোলনকারী মাহমুদুর রহমান তারেক, এ আর জুয়েল, দ্বীপময় চৌধুরী ডিউক, ফাহাদ জামান, খলীলুল্লাহ তন্ময়, নাজমুল হক কিরণ, শামসুল সাকেরীন হিমেল, সৈয়দ তাওসিফ মোনাওয়ার, রাফি আহমদ, মো. শফিউল্লাহ, জয় তালুকদার, মোশাহিদ রাহাত, দেবব্রত দাস, নাজমুল আলম, দিমিজ মো. জেনাম, বিজয় তালুকদার, শুভন দাস, রুহুল আমীন, আরমান অপি, জাবেদ আহমদ, তানভীর আহমদ, সামাদুল হক ছোটন, সনি চন্দ, মেহেদী হাসান প্রমুখ।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘তরুণদের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এই টাকা বাংলাদেশস্থ নেপাল দূতাবাসের মাধ্যমে দুর্গতদের কাছে পাঠানো হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com