1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা

পরকীয়ার জেরে খুন আইনজীবী রথীশ চন্দ্র!

  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৩২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্ত্রী স্নিগ্ধা ভৌমিকের দেয়া তথ্যেই মিলল আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের লাশ। নিখোঁজের পাঁচদিন পর গতকাল রাতে স্ত্রীর দেয়া তথ্যে পুলিশ-র‌্যাব উদ্ধার করে এই মৃতদেহ। ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার জেরে তিনি খুন হতে পারেন।
র‌্যাব ১৩ এর কর্মকর্তা মেজর আরমিন রাব্বী গণমাধ্যমকে জানিয়েছেন, রথীশ চন্দ্রের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি মৃতদেহের বিষয়ে তথ্য দেন। তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির কাছেই তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির টয়লেটের স্লাবের পেছনে খোঁড়া গর্তের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তদন্ত সূত্র জানা যায়, স্ত্রী স্নিগ্ধা ভৌমিকের সঙ্গে তার সহকর্মীর মধ্যে থাকা সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা। এরমধ্যে পুলিশ রথীশ ভৌমিকের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট রথীশ চন্দ্র ছিলেন রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনেরও প্রথম সারির নেতা।
মানবজমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com