1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

পাকিস্তানের বিমান বাহিনী প্রস্তুুত

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সড়ক থেকেই যুদ্ধবিমান উড্ডয়ন করছে, এমন ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ লিখেছেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষাকারীরা সদা প্রস্তুত। সড়কই আমাদের রানওয়ে।’

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ টুইট করলেন খাজা আসিফ।

কাশ্মীরের উরির সেনাছাউনিতে গত রোববারের সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে জোর কূটনৈতিক লড়াই শুরু করেছে ভারত। সেখানে অনেকের মুখে সামরিক ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। পাকিস্তানের গণমাধ্যমের খবর মতে, এমন প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে সেখানে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএর একজন মুখপাত্র এর আগে জানান, বুধবার সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রল এলাকায় বিমানপথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। ভারত আক্রমণ করতে পারে এমন আশঙ্কাতেই এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার প্রধান মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য তা করা হয়েছে। কিন্তু এই মহাসড়ক যুদ্ধবিমানের ওঠানামায় ব্যবহার করা সম্ভব।

এদিকে, ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, ‘পাকিস্তানকে অভ্যাসগতভাবে দোষারোপ করছে ভারত। পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ।’ তিনি বলেন, ‘পাকিস্তান সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছেন নেপালের প্রধানমন্ত্রী।’

নাফিজ জাকারিয়া কাশ্মীরে ভারতের ‘নৃশংসতা’র নিন্দা জানিয়ে এ ব্যাপারে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর পরিদর্শনের আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীরে ভারতের ‘মানবাধিকার লঙ্ঘনের’ প্রমাণ উপস্থাপন করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুইজারল্যান্ডের জেনেভায় নির্বাসিত বেলুচ নেতা ব্রাহামদাগ বুগতির ভারতে আশ্রয় ও নাগরিকত্ব প্রার্থনার উল্লেখ করে বলেন, এই আবেদনই প্রমাণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে নয়াদিল্লি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com