1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

পাত্রী ছাত্রলীগ নেত্রী তাই বিয়ের আয়োজন কলেজ ক্যাম্পাসে

  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৩০৬ Time View

স্টাফ রিপোর্টার:: দেখে মনে হতে পারে কোনো বিয়ে বাড়ি কিংবা কমিউনিটি সেন্টার। মরিচ বাতিতে সাজানো মূল ফটক। ভেতরে যাবার রাস্তা জুড়ে একইভাবে আলোকসজ্জা। যদিও সেটা বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্তার নয়। সেটি একটি কলেজ!

ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেত্রীর গায়ে হলুদ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এভাবেই সেজেছিল রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাস। ধুমধাম করে কলেজ মিলনায়তনে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন ছাত্রলীগের সহসভাপতি মাসুমা আক্তার পলি। তিনি উক্ত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও।

কলেজের একাধিক ছাত্রী জানান, আগামী ২৪ জুলাই মাসুমা আক্তারের বিয়ে। এ উপলক্ষে তিনি কলেজের ভেতরে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে তার হবু বরও উপস্থিত ছিলেন। এছাড়াও দুই পরিবারের অনেক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

ছাত্রীরা বলেন, কলেজ হোস্টেলে থাকার নিয়ম অনুযায়ী, কেউ বিয়ে করলে তার সিট কেটে দেয়া হয়। কিন্তু ছাত্রলীগের অনেকে প্রভাব খাটিয়ে বিবাহিত হয়েও হোস্টেলে থাকেন। আর এবার কলেজের মিলনায়তনে এমন বিয়ের আয়োজন করা হল। পলি ছাত্রলীগ নেত্রী বলেই এভাবে একটা মহিলা কলেজ ক্যাম্পাসে বিয়ে করতে পারছেন।

তারা আরো জানান, নির্দিষ্ট সময়ের বাইরে বহিরাগত কেউ প্রবেশ করার নিয়ম না থাকলেও গায়ে হলুদ উপলক্ষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারী-পুরুষ নির্বিশেষে অনেকে কলেজে এসেছেন। এর মধ্যে দুই পরিবারের সদস্যদের বাইরে ছাত্রলীগের অনেক নেতা-কর্মীও এসেছিলেন।

এ সম্পর্কে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, ‘তিনি তো আগে কলেজের ছাত্রী। তারপর ছাত্রলীগের নেত্রী। কলেজ প্রশাসন যদি এক্ষেত্রে অনুমতি দেয় তবে একজন ছাত্রী এ ধরনের অনুষ্ঠান করতেই পারেন।’

এ ব্যাপারে কলেজে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com