1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

পানির পাম্প মেরামত করতে গিয়ে নিখোঁজ হন জগন্নাথপুরের অসিম, ৪ দিন পর মিললো মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে শান্তিগঞ্জে পানির পাম্প (মোটর) মেরামত করতে গিয়ে নিখোঁজ অসীম দেবনাথ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১১ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামের হাওর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

অসীম দেবনাথ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে। সে পেশায় একজন পানির পাম্প (মোটর) মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন অসীম দেবনাথ ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের পানির পাম্প মেরামতের জন্য যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ ছাতক থানায় নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে শান্তিগঞ্জে সিদখাই হাওর অসীমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

অসীমের বড় ভাই অর্জুন দেবনাথ বলেন, গত শনিবার আমার ভাই ছাতকে ওয়াশপুর গ্রামের রাজা মিয়ার ছেলে রেজন মিয়ার বাড়িতে পানি পাম্প মেরামত করতে যায়। সেখানে রেজন মিয়া সাথে অসীমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আমার ভাইকে মারধর করা হয়েছিল। এরপর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সে ছাতক থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি ছাতক থানা পুলিশ দেখছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলা করতে থানায় এখনও কেউ আসেনি। লিখিত অভিযোগ পেল আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com