1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৫

  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অনেকেই।

শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও হাবিবুল্লাহ (১৯)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, চারজনকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আহতদের মধ্যে হাবিবুল্লাহ নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, বাঁশখালীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রায়হান নামের একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য আছেন, একজনের অবস্থা গুরুতর।

শ্রমিকরা জানায়, বেতন-ভাতা বৃদ্ধি ও রমজান মাসে কর্মঘণ্টা কমানোসহ বেশকিছু দাবি নিয়ে তারা কয়লা বিদ্যুৎকেন্দ্র ‘এসএস পাওয়ার প্ল্যান্টের’ মালিকপক্ষের সঙ্গে দেখা করতে গেলে দায়িত্বরত পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ গুলি চালায়। এতে পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন। আহতদের প্রায় সবাই গুলিবিদ্ধ।

স্থানীয়রা জানায়, ইফতার, নামাজ সূচি নির্ধারণ, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com