1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ফসলরক্ষা বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না: এমপি কয়ছর আহমেদ

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আজ সোমবার (২ মার্চ) দুপুরে তিনি হাওরের তেলিকোণা থেকে শালিকা এলাকার পর্যন্ত ৮টি বেড়িবাঁধ পরির্দশন করেন।
পরির্দশন শেষে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জানালেন, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কোন ধরনের অনিয়ম, দূর্নীতি বরদাশত করা হবে না। নীতিমানা অনুয়ায়ী কাজ করতে হবে। এখানে কোন ধরনের গাফলতি সহ্য করা হবে না। তিনি জানান, আমি নলুয়া হাওরের পোল্ডার- ১ এর আওতাধীন ১, ২, ৩, ৪, ৫, ৬,৭ ও ৮ নম্বর প্রকল্প পরির্দশন করেছি। তিনি কাজের মান সন্তোষজনক বলে জানিয়েছেন। কোন কোনো বাঁধের কাজ ৮০ – ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। এরমধ্যে একটি বাঁধের কাজ ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। ফসল গোলায় উঠার আগ পর্যন্ত বাঁধের কাজে সম্পৃক্ত সদস্যের কাজ রক্ষনাবেক্ষনের জন্য নির্দেশে দেয়া হয়েছে। পরিদর্শনকালে জগন্নাথপুরের ইউএনও বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, জগন্নাথপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপ সহকারি প্রকৌশলী শেখ ফরিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহ্ববায়ক আব্দুল হাসিম ডালিমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য স্থানীয় কৃষকদের সঙ্গে এক মতবিনিয়মসভা করেছেন।
##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com