1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ফেসবুকে ধর্ম নিয়ে কটাক্ষ করায় নবীগঞ্জে যুবককে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আল্লাহ ও হুজুরদের  নিয়ে ফেসবুকে কটুক্তি করে  মন্তব্য করার অপরাধে নবীগঞ্জে অর্পণ সুত্রধর (২৪) নামের এক হিন্দু যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয় থানা  পুলিশ। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

সাজাপ্রাপ্ত অর্পণ সুত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক  ইউনিয়নের বহরমপুর গ্রামের  অরুন সুত্রধরের ছেলে।

স্থানীয়রা জানান, অর্পণ সুত্রধর  সোস্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হুজুরদের নিয়ে  বাজে মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

এতে পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় রাতেই  তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন এর আদালতে অভিযুক্ত অর্পণ সুত্রধর তার অপরাধ স্বীকার করায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com