1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

বউয়ের ওজন ১২৮ কেজি ॥ পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ২৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক॥ এভাবেও মানুষের মৃত্যু হতে পারে? ডাক্তার থেকে শুরু করে আত্মীয়-স্বজনরাও বিশ্বাস করতে পারছেন না। কিন্তু ঘটনা শতভাগ সত্যি! সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের ওপর পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়।

রাজকোটের পশ এলাকা কলাবাদের রামধাম সোসাইটির ঘটনা। বাড়ির একতলায় থাকতেন ৬৮ বছরের মঞ্জুলা ভিঠলানি ও তার স্বামী নটবরলাল। দোতলায় থাকতেন তাদের ছেলে আশিস ও তার স্ত্রী নিশা। সোমবার ভোর ৪টার সময় আশিসের শ্বাসকষ্ট হওয়ায় নিচতলায় ওষুধ নিতে গিয়েছিলেন নিশা। ছেলের কথা শুনে তাড়াহুড়ো করে দোতলায় যেতে সিঁড়িতে ওঠেন মঞ্জুলা ও তার স্বামী। তবে, ১২৮ কেজি ওজনের মঞ্জুলা পা পিছলে পড়ে যান। পিছনেই ছিলেন তার স্বামী। মঞ্জুলার শরীরের ওজনে একপ্রকার পিষ্ট হয়ে যান নটবরলাল। তার মাথায় গভীর আঘাত লাগে। দুজনকেই সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও, কারওকে বাঁচানো যায়নি।

শ্বশুর-শাশুড়িকে পড়ে যেতে দেখে দৌড়ে সেখানে যেতে গিয়ে পা পিছলে পড়ে যান নিশাও। পায়ে আঘাত নিয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, সব সময় ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকা বাবা-মা ছেলের অসুস্থতার খবর পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই বিপত্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com