1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

বাংলাদেশের সাহায্যকারী দল ত্রাণ নিয়ে নেপালে

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৬৪০ Time View

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম::ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দিতে ত্রাণ নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবাহিনীর একটি সি ১৩০ পরিবহন বিমান রোববার দশ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছায়।
ত্রাণসামগ্রীর মধ্যে জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার , পানি ও কম্বল রয়েছে বলে জানান তিনি।সেনাবাহিনীর ছয়টি চিকিৎসা দল ও বিমান বাহিনীর ক্রুরা রয়েছেন এই প্রতিনিধি দলে।
শনিবার দুপুরে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপাল নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি।
ওই ভূমিকম্পের পরাঘাত হিসাবে রোববারও তুলনামূলক কম মাত্রার কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে নেপাল, ভারত ও বাংলাদেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com