1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

বাংলাদেশ এখন অনেক এগিয়েছে-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৪২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:;-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন কেউ হননি যে তার সম্পর্কে মন্তব্য করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় খালেদা জিয়ার লন্ডন গমন সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক এ আলচনা সভার আয়োজন করেন। এম এ মান্নান বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। আমরা দীর্ঘদিন মানসিকভাবে পরাধীন থাকার পর আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীন হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে খাবার গ্রহন করার আগে কর্মচারীদের খোজঁ নেন। তিনি বাঙ্গালীর সহজাত পরিবেশ থেকেই অর্জন করেছেন এসব কিছু। এটা তার পরিবার থেকে পাওয়া। তিনি এটা বঙ্গবন্ধুর নিকট দেখেছেন। আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস শেখ মো: ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক নীলিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আ ব ম ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com