1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বানিয়াচংয়ে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত করলো দুর্বৃত্তরা

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘুমন্ত এক স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ মার্চ) গভীর রাতের কোনো এক সময়ে এ ঘটনাটি ঘটে। পরে বুধবার (১০ মার্চ) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে কিশোরীটিকে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত কিশোরী মারজানা আক্তার (১৬) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই ছাত্রী। সকালের দিকে পার্শ্ববর্তী বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান রক্তাক্ত ও অচেতন অবস্থায় সে মাটিতে পড়ে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

মারজানার মায়ের অভিযোগ, পূর্বশত্রুতার জের ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারজানাকে কুপিয়ে হামলা করা হয়েছে। হামলার সাথে মারজানার খালাতো ভাই মোশাররফ ও তার সহযোগীরা জড়িত। ১৫ বছর আগে তার স্বামী মারা যান। এরপর সম্পত্তির লোভে কয়েকবছর আগে মারজানার বড়বোন ফারজানাকেও খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ওসি) মো. এমরান হোসেন জানান, তাকে উদ্ধারের পর বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকালেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com