1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই চার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বালুবাহী দ্রুত গতির ট্রাক কলাহাটায় ঢুকে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হন। একজনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। অপর তিনজনের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর একজনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল সকালে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটে মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সেখানে পুঠিয়া ফায়ার স্টেশন ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সূত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com