1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মেলেনি।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬০৯৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন নিহত হন। সেই সঙ্গে আহত হন আরও অন্তত ১৫ যাত্রী। তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com