1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ অনলাইন

  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে হালকা সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এতে সড়কটির সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বাস ট্রাক আটকে পড়ে। কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে পৌছে ১০জনের লাশ উদ্ধার করেছি। আহতদের কালীগঞ্জ ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com