1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

বিকাশের মাধ্যমে প্রতারনা আটক-৩

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ২৫১ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- মো. সাইফুল ইসলাম, মো. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম।

আজ বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড় থেকে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা কোন এলাকায় কেউ মারা গেছেন কি না-সে বিষয়ে খোঁজ নেয়। তারপর ভুয়া পরিচয়ে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এরপর মৃত ব্যক্তি তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন বলে পরিবারকে অবহিত করে। ওই ঋণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলে। টাকা হাতে পেলেই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা। আবার সহজ-সরল অপরিচিত ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এরপর প্রতারকরা নিজেদের বাবা বা মা মারা গেছে বলে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com