1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

বিদেশমুখীতার কারণে সিলেট শিক্ষায় পিছিয়ে : অর্থমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিদেশমুখীতার কারণে সিলেট অঞ্চল শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়েছে। একসময় সারাদেশে শিক্ষাক্ষেত্রে সিলেটের যে সুনাম ও ঐতিহ্য ছিল, আজ তা হারিয়ে যেতে বসেছে।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অর্থমন্ত্রীর মায়ের নামে স্থাপিত ‘সৈয়দা শাহারবানু চৌধুরী’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এ স্কুলের যাত্রাপথ কখনো মসৃন ছিল না। টাকা পয়সার অভাবে বারবার এর কার্যক্রম বন্ধ হয়েছে। বছরের পর বছর শিক্ষকরা বেতন পাননি। টাকা পয়সা ছাড়াও তারা বাচ্চাদের লেখাপড়া করিয়েছেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলে এ স্কুলটি দুর্দশামুক্ত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, লেখাপড়া ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, আকাশও ছোঁয়া যায় না। তাই তোমাদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শিক্ষাক্ষেত্রে সিলেটের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক রিনি চক্রবর্তী ও শ্রাবন ধর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর বড়বোন ও জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেন, প্রাথমিক ও গণ শিক্ষা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক তাহমিনা বেগম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম মহসীন, নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুল হাই শিবলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com