1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বিধিনিষেধ উপেক্ষা করে জাদুকাটায় গঙ্গাস্নান

  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা কালীন বিধিনিষেধ অমান্য করে সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী জাদুকাটায় গঙ্গাস্নান করেছেন হাজার হাজার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত থেকেই শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাটা নদীতীরের নবগ্রামে গিয়ে অবস্থান করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে শুক্রবার (৯ এপ্রিল) ভোরে বিধিনিষেধ উপেক্ষা করেই হাজারো পূণ্যার্থী রীতি অনুযায়ী স্নান সম্পন্ন করেন।

অপরদিকে শাহ আরেফিন (রহ.) ওরস উপলক্ষে একই ভাবে ভক্তদের ছুটে আসার খবর পাওয়া গেছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, হয়তো ভোরে কিছু পুণ্যার্থী স্নান সম্পন্ন করে যার যার মতো করে চলে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়ায় জাদুকাটা নদী তীরে এখন আর কেউ নেই।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ৭০০ বছরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নানোৎসব ও পণাতীর্থ মেলা এবং এ তারিখের সঙ্গে মিল রেখে শাহ আরেফিন (রহ.) এর ওরস উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com