1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

বিমানবন্দর থেকে বের হয়েই জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ, ৫ দিনেও মিলেনি কোন সন্ধান

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ Time View

স্টাফ রিপোর্টার::

ওমান থেকে  দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

গত ৫ দিনেও মিলেনি তাঁর কোন সন্ধান। ফলে উদ্বেগ আর উৎকষ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনের।

নিখোঁজ ওই প্রবাসীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। স্বজনরা জানিয়েছেন, ওই প্রবাসী মানসিক সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর পর গত ২০ সেপ্টেম্বর ওমানের মাসকাট থেকে ওমান এয়ারের ‘WY-497’ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সুজন। তাঁকে গ্রামেরবাড়িতে নিতে আসতে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন স্বজনরা। অনেকক্ষণ অপেক্ষার পর স্বজনরা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে নিশ্চিত হন যে, সুজন বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছেন। কিন্তু টার্মিনাল থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর সঙ্গে থাকা মোবাইলে বিদেশি নম্বর থাকায় নেটওয়ার্ট মিলছে না।
সুজনের নিখোঁজ হওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানসহ সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি ।

এ বিষয়ে নিখোঁজ সুজনের ভগ্নিপতি পলাশ মিয়া বলেন, সিসিটিভি ফুটেজে সুজনকে সুস্থ অবস্থায় বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে। কিন্তু বের হওয়ার পরই সে কোথায় হারিয়ে গেল আমরা বুঝতে পারছি না। তাঁর নিখোঁজে চরম উৎকষ্ঠায় সময় কাটছে পরিবারের লোকজনের।
তিনি বলেন, কিছুদিন ধরে সুজনের মানসিক সমস্যা দেখা দেয়। সে দেশে ফেরার জন্য চটফট করছিল। তাই ওমানে থাকা তাঁর ভাই তাকে দেশে পাঠিয়ে দেয়। এজন্য আমরা তাকে এয়ারপোর্ট থেকে গ্রহণের জন্য  গিয়েছিলাম। কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আমরা এই বিষয়ে আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।

কোনো সহৃদয় ব্যক্তি যদি এমডি সুজনের (৩০) অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, কিংবা কেউ যদি তাঁকে কোথাও দেখে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার:
যোগাযোগের ঠিকানা:০১৭৩৪৭৯৬২৩০।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com