1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার সাফল্য মুক্তিযোদ্ধাদের উৎসর্গ

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৬৪৬ Time View

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন সাফল্য এর আগে আর আসেনি। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার এই সাফল্য মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারায় বাংলাদেশ। অসাধারণ জয়টির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে আসেন মাশরাফি।

মাথায় পতাকা বেঁধে আসা মাশরাফি সাফল্যের এই দিনে স্মরণ করেন নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করা মুক্তিযোদ্ধাদের।

মাশরাফির প্রতিক্রিয়া নিচ্ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানের ধারাভাষ্যকার নিক নাইট। এই জয় বাংলাদেশের মানুষকে কতটা দোলা দেবে-এমন প্রশ্নের উত্তরেই মুক্তিযোদ্ধাদের সাফল্য উৎসর্গের কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

“এটা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।”

নিজেদের কাজের ফাঁকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি যে যেখানে পেরেছেন, দেখেছেন। এমন সাফল্যের দিনে ক্রিকেট-পাগল বাংলাদেশের মানুষকেও মনে রেখেছেন মাশরাফি।

“দেশে যারা আমাদের এই সাফল্য চেয়েছে, তাদের সবার জন্য আনন্দিত। এই সাফল্য আপনাদের জন্য। দেশে আমাদের মানুষ, যারা কঠোর পরিশ্রম করে; এই সাফল্য তাদের জন্যও।”

সব কাজ ফেলে অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী মানুষগুলো দলকে সমর্থন করতে গ্যালারিতে হাজির হন, তাদেরও ধন্যবাদ জানান মাশরাফি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com