1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

বিশ্বম্ভরপুরে নৌকা বাইচ সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৩৬৫ Time View

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমবায় সমিতির অংশগ্রহণে খরচার হাওরে নৌকা বাইছ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাকিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নৌকা বাইচে উপজেলা বিভিন্ন এলাকা থেকে মোট ১১টি নৌকা অংশগ্রহণ করে। বিশ্বম্ভরপুর বাজারের খরচার হাওর পাড় থেকে উপজেলা সদর পর্যন্ত ১ কি. মি. দূরত্ব নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে ১ম স্থান অধিকার করে বাঘমারা মৎস্যজীবী সমবায় সমিতি, ২য় স্থান অধিকার করে শ্রীধরপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং ৩য় স্থান অধিকার করে পদ্মনগর মৎস্যজীবী সমবায় সমিতির নৌকা।
বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন থানার ওসি মোল্লা মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া।
সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খাঁন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, হিফজুর রহমান, রাজু আহমদ, শাকিল আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com