1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, র‌্যাবের হাতে আটক ৩

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৪১৫ Time View

স্টাফ রিপোর্টার:: বিয়ের নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুয়া বর ও তার সহযোগী দুই নারীকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে সিলেট শহরতলীর ইসলামপুর মেজরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের থানায় সোর্পদ করে র‌্যাব।

আটককৃতরা হলেন- কথিত বর মামুন, তার সহযোগী মোছা. নূরুন্নাহার ও মোছা. রহিমা বেগম ।

র‌্যাব সূত্রে জানা যায়- নির্যাতিত কিশোরী (১৫) প্রায় দুই বছর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে জীবিকার প্রয়োজনে গৃহকর্মী হিসেবে সিলেটে কাজ করতে আসে। ইসলামপুরে এক বাসায় কাজ করার সময় নুরুন্নাহারের তার পরিচয় হয়। পরবর্তীতে তার সাথেই কলোনীতে গত ৩/৪ মাস ধরে ভাড়া ঘরে বসবাস করছিল। মামুন সেখানে কিশোরীকে দেখতে পেয়ে রহিমা বেগম ও নুরুন্নাহারের সহযোগিতায় বিয়ের সাজানো নাটক করে। কোন ধর্মীয় ও সামাজিক অনুশাসন না মেনে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে তার সম্মতির বিরুদ্ধে মামুনের সাথে সাজানো বিয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজন ভুয়া মৌলভী উপস্থিত ছিলেন। ঘটনার পর দুইদিন মামুন ও ওই কিশোরীকে কলোনীর একই ঘরে থাকতে বাধ্য করে কথিত খালা নুরুন্নাহার ও রহিমা বেগম । ২৯ মে রাতে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদ পেয়ে মেজর এস এ এম ফখরুল ইসলাম খানের র‌্যাবের একটি দল কিশোরীকে উদ্ধার করে এবং কথিত দুই খালাকে ঘটনাস্থল হতে আটক করে। র‌্যাবের গোয়েন্দা দল জিজ্ঞাসাবাদের মাধ্যমে পলাতক ভূয়া বর মামুনকেও পরবর্তীতে আটক করে।

উদ্ধারকৃত কিশোরীকে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়েছে। ভুয়া মৌলভী বর্তমানে পলাতক রয়েছে বলে জানানো হয়েছে। আটককৃতদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার শাহপরাণ থানায় হস্থান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com