1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

বৃদ্ধকে গলা কেটে খুন, লাশ নিয়ে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৩৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: যশোরের বাঘারপাড়ায় তফসির মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার ভোররাতে বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের নিজবাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ‘রাজাকার’ আমজাদ হোসেনের মামলায় সাক্ষ্যদান-সংক্রান্ত ঘটনায় তাকে খুন করা হয়েছে।

হত্যার প্রতিবাদে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে বুধবার দুপুরে যশোর শহরে বিক্ষোভ মিছিল বের করে নিহতের স্বজনরা। এরপর প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিহতের চাচাতো ভাই এবং মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত ‘রাজাকার’ আমজাদ হোসেনের মামলার সাক্ষী ইয়াহহিয়া রহমান জানান, মামলায় সাক্ষ্য দিতে নিষেধ করে আমজাদের ছেলে খোকন ও তার বাহিনী।

তারা শাসায়, ‘যদি সাক্ষ্য থেকে না ফিরে আসেন, তাহলে তার বংশে বাদী হওয়ার মতো কাউকে রাখা হবে না।’ কিন্তু তিনি সিদ্ধান্তে অবিচল থাকায় তার ভাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে খোকন ও তার বাহিনীর সদস্য জাহিদুল, টুটুল মণ্ডল, জুলফিকার, মানিক, আলম, আশিক, শহিদুল, মনির, তোরাব জড়িত বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, কয়েক মাস আগেও তার ভাই খালেক ও ভাইপো জহিরকে দুই দফায় ব্যাপক মারধর করে। তারা হাসপাতাল থেকে চিকিৎসাও নিয়েছেন।

বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, আমজাদের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, সকালে খবর পেয়ে লাম উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com