Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আকাশপথেও। উদ্ভূত পরিস্থিতিতে কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় এ সংস্থা সিদ্ধান্তটি জানায়।

বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েত সিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বিমান জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় ও ভোগান্তি বেড়েছে।

যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল ৭টা পর্যন্তসহ মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

Exit mobile version