1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশর অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তখন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।

পরে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র মানব জমিন.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com