1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সবাই মিলে বাঁচতে চাই, দেশকে বাঁচিয়ে বাঁচতে চাই: চিফ হুইপ জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলগুলি

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহতের ঘটনায় চলমান উত্তেজনায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। এ গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা। এ খবর দিয়েছে দ্য হিন্দু।

তবে গুলিবিনিময়ের এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখার কয়েকটি স্থানে ছোট আকারে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে। তাদের এ গুলিবর্ষণের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।’

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। এই ঘটনার পর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে।
সৌজন্যে মানবজমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com