1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে

ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুঁতবাগান সংলগ্ন শেরপুর রোড এলাকার একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্জু বেগম (৩২) নামের এক নারী তুঁতবাগানের পাশে ময়লা কুড়ানোর সময় একটি শপিংব্যাগ দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুললে তার ভেতরে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক পথচারীদের বিষয়টি জানান। পরে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির সংসংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই নিয়ামান নাছির জানান, উদ্ধার হওয়া নবজাতকটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুর পরিচয় শনাক্তে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। সূত্র-কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com