1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি : তারেক রহমান

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যায় না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মঞ্চে দাঁড়িয়ে এক দল আরেক দলের সমালোচনা ও দোষারোপ করে আসছে। এই ধারাবাহিকতায় পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন।

তিনি বলেন, আফিয়ার মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সব সময় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই বিশাল দায়িত্ব বহন করা অত্যন্ত কঠিন। এজন্যই আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে অসহায় পরিবারগুলোর জন্য সেবা নিশ্চিত করা হবে।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। শহর ও গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

ভারি বর্ষণ কিংবা উজান থেকে পানি ছেড়ে দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এ সমস্যা সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, নারীদের শিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া উদ্যোগের সুফল ইতিমধ্যে পাওয়া গেছে। এখন সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন বিএনপি নেতারা। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com