1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি কর্মী নিহত

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে ৫ প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন-তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন, জামাল উদ্দিন
ও সাদ্দাম হোসেন। মালে আইজিএম হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

শোক প্রকাশ করে ওই পোস্টে আরও বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহগুলো দ্রুততম সময়ে দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা যায়, দিগুড়া আইল্যান্ডে একটি কনস্ট্রাকশন সাইটের গেস্ট হাউসে ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজন বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫জনের তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ-এর শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com