1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

মা ও দুই সন্তানের লাশ নিয়ে নবীগঞ্জে তোলপাড়

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ১৬৭১ Time View

নবীগঞ্জ সংবাদদাতা- মায়ের লাশ পাওয়া গেল জারুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায়। আর দুই শিশু সন্তানের লাশ মিলল বাড়ির পাশের পুকুরে। এক সাথে মা ও দুই সন্তানের রহস্যজনক এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে।রহস্যজনকভাবে মৃত্যু হওয়া মা ও সন্তানরা হলেন- বড় ভাকৈর গ্রামের ফরিদ আহমদের স্ত্রী রুমেনা খাতুন (৩০), তার মেয়ে মুসলিমা খাতুন (৭) ও ছেলে মুসা মিয়া (৫)। রবিবার সকাল ১০টায় নবীগঞ্জ থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ও দুই সন্তানকে পাশে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন ফরিদ। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই সন্তানের মৃতদেহ ভাসতে দেখেন তিনি। এরপর তিনি বাড়ির একটি জারুল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
রুমেনার স্বামী ফরিদের দাবি, রুমেনা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়ার পর সন্তানদের পুকুরে ফেলে নিজেও আত্মহত্যা করেন।
রুমেনার বাবা মাসুক মিয়া জানান, দাম্পত্য কলহের জের ধরে রুমেনা ও তার দুই সন্তানকে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সন্তানদের হত্যার পর রুমেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com