1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে বঙ্গবীর ওসমানী’র মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট প্রতিনিধি -দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রোববার  বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ হলে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা’র সভাপতিত্বে ও মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুহেল আহমদ, মো. সুমন, আসলাম খান স্বপন প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবীর ওসমানীর বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা যুদ্ধে তাঁর কৃতিত্বপূর্ণ অবদানকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রশিদ আহমেদ জামালগঞ্জী।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com