1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মৌলভীবাজারে অটোরিকশা- কারের সংঘর্ষে নিহত ৬

  • Update Time : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মৌলভীবাজারের সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৬ যাত্রী।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-মৌলভীবাজার রোডের নাদামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক লায়েক মিয়া (২২) এবং অটোরিকশা যাত্রী নাহিদ আহমদ (২২) মারা যান।

এছাড়া আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা হলেন- মৌলভীবাজারের শেরপুর এলাকার জাহাঙ্গীর তালুকদার (৩৮), সাঝনা বেগম (২৮), করিমপুর এলাকার শাহাদাত তালুকদার (২১) এবং খালিশপুর এলাকার সাফি আহমেদ (২২)।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- ইয়াসমিন বেগম (৩০), নূরজাহান আক্তার (৩), মুস্তাক (৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায় জানান, এখন পর্যন্ত ৬ টি লাশ হাসপাতালে এসেছে। গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক ভাবে সিলেট পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com