1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

রাজধানীতে এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী পুলিশ

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৪৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: রাজধানীতে এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী পুলিশ কনস্টেবল। শনিবার ধর্ষিতা নারী পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে ভর্তি করা হয়েছে।
তার সাবেক স্বামী সহযোগীদের দিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে একটি সূত্রে জানা গেছে। ধর্ষণের শিকার ওই নারী তুরাগ থানার কনস্টেবল পদে কর্মরত আছেন।

ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, ওই কনস্টেবলের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। আগামীকাল রোববার তার ফরেনসিক পরীক্ষা করা হবে।

জানা গেছে, খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালিমুর রহমানের সঙ্গে ২০১১ সালে তার বিয়ে হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী কালিমুর রহমান বুধবার রাতে তাকে ডেকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে যান। সেখানে কালিমুর রহমানসহ আরও কয়েকজন মিলে সারারাত তাকে ধর্ষণ করেন। পরে বৃহস্পতিবার সকালে কৌশলে তিনি ওই বাসা থেকে বের হয়ে খিলগাঁও এলাকায় তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখান থেকে শুক্রবার তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। এরপর শনিবার ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি হন।
ধর্ষণের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া। মামলা করার জন্যও কেউ থানায় যাননি বলে জানান ওসি। এএসআই কালিমুর রহমান বর্তমানে স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) এ কর্মরত আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com