1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

রাজাকার সাকার পক্ষে বিএনপির সাফাই

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ‘দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন’ মর্মে গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা অসত্য। বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন খবর প্রচার করা হয়েছিল।
বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষে রাত ১১টা ৪৯ মিনিটের সময় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা রাতে তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করে দলকে অবহিত করেছেন যে, সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করেন নি। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষাও চাননি।
তার পরিবার বিএনপিকে অবহিত করেছেন এ মর্মে একটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়।
তার পরিবার দলকে আরো অবহিত করেছেন যে অভিযোগে তাকে প্রাণদ- দেয়া হয়েছে, এ ধরনের কোন অপরাধ তিনি করেননি যা তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতেও যুক্তি ও দালিলিক প্রমাণ দাখিল করেছিলেন। কিন্তু তিনি ন্যায় বিচার পাননি।
তার পরিবার দলকে আরো জানিয়েছেন তিনি নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ন্যায় বিচার লাভ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com