স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার ঐতিয্যবাহী সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও অসহায় ও হতদরিদ্র শীতার্তদের প্রায় ২৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার দুপুরে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সদস্য মোঃ জামিয়াদ হোসেন এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থা’র সদস্য মোঃ রুজেল আহমদ । স্বাগত বক্তব্য রাখেন,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সদস্য হাম্মাদ সাদী ।
আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মুক্তার মিয়া, আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য শাহ জামান উল্লাহ মুক্তার,আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আকিক মিয়া কোরেশী (যুক্তরাজ্য প্রবাসী), আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য মিছলুর রহমান,আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য পলাশ রায় (স্পেন প্রবাসী),আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ সিদ্দিকুর রহমান (ফ্রান্স প্রবাসী),আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য হাফিজ আবুল খায়ের (পর্তুগাল প্রবাসী) ।
এছাড়া আরোও বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম,রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমদ মাহদী ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ফয়জুর রহমান,সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক রিজু মিয়া,সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া (স্বপন),সংস্থা’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন,সংস্থা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমেদ,সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ জিয়া উদ্দিন,সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ সাজু,সংস্থার সম্মানিত সদস্য মোঃ ইশতিয়াক,সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ তামীম আহমদ,সংস্থার সম্মানিত সদস্য মোঃ বুরহান উদ্দিন,সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ আকুল মিয়া,সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ জাহিদুর রহমান,সংস্থার সম্মানিত সদস্য জাহিদ হাসান,সংস্থার সম্মানিত সদস্য মফিজুল ইসলাম রাহিম প্রমূখ ।
আলোচনা সভার শেষে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য পলাশ রায় (স্পেন প্রবাসী) স্বদেশ আগমন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে আমন্ত্রীত অতিথিদের মধ্যে দিয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।
সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা পরিবারের পক্ষ থেকে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য ও যুক্তরাজ্য’র বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক ও শিক্ষানুরাগী হারুন দানিস (যুক্তরাজ্য প্রবাসী) তিনি শীতবস্ত্র বিতরণে আর্থিক ভাবে সহযোগিতার করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।