1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

রানীগঞ্জ গণহত্যা দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮৬ Time View

সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে :: জগন্নাথপুর ‍উপজেলার রানীগঞ্জ গনহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলাম (রাহুল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাসেম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সুন্দর আলী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিশিকান্ত রায়,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাব এর উপদেষ্টা হাজী আব্দুল খালিক, দাতা সদস্য, মোঃ মুক্তার মিয়া, মোঃ ছালেহ আহমদ, দিদার আহমদ সুমন, ডাঃ ছদরুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন জালালী, উপদেষ্টা সদস্য, রাজীব তালুকদার,সংগঠনের প্রতিষ্টাতা সহ-সাধারন সম্পাদক সৈয়দ মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ ছাদিকুর রহমান ছাদিক, নির্বাহী সদস্য¨ মিঠুন রায় প্রমুখ।
সভায় শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শ্রীরামসি ও রানীগঞ্জ গনহত্যা একই সূত্রে গাথা পাক বাহিনীর বর্বরচিত্র। ৭১ সালে পাক বাহিনী রানীগঞ্জ ও শ্রীরামসিতে যে বর্বরতা করেছে তা ইতিহাস হয়ে আছে বাঙ্গালির হৃদয়ে। তিনি রানীগঞ্জ ও শ্রীরামসি গনহত্যার শহীদের শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বর্তমান সরকার যথাযথ মর্যাদায় স্মরন করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com