1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি : তারেক রহমান

রানীগঞ্জ বাজারে রিফাত শো-রুমের উদ্বোধন

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি::
এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রাচীন নদীবন্দর ও মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত রানীগঞ্জ বাজারে উদ্বোধন হলো নতুন লাইফস্টাইল ব্র্যান্ড রিফাত শোরুম।
শুক্রবার (২জানুয়ারী) বাদ জুম্মা তোতা মিয়া কমপ্লেক্স ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিফাত এন্ড কোং স্বত্বাধিকারী ও ব্যবস্থপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ। এ সময় রিফাত এন্ড কোং জেনারেল ম্যানেজার শেখ মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমন খন্দকার, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সেক্রেটারী গোলাম সারোয়ার,ম্যানেজার বেলাল আহমদ, মাহবুব আলম রিয়াজ, আবু তালিব রিফাত শোরুম এর স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান নুর, আব্দুল হামিদ, , রানীগঞ্জ বাজার ব্যবসায়ী আবুল কাশেম, মিছলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোরুমের স্বত্বাধিকারী আবুল হামিদ বলেন, “আমরা সব সময় গুণগত মান এবং আধুনিক ডিজাইনকে প্রাধান্য দেই। আশা করছি, আমাদের এই নতুন শোরুমটি এলাকার ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং আমরা তাদের সেরা সেবা দিতে পারব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং আগত অতিথিদের আপ্যায়িত করা হয়। আজ থেকেই শোরুমটি সর্বসাধারণের কেনাকাটার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com