1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

রূপা ভাই আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন-আজহারুল হক ভূঁইয়া

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সায়েদুর রহমান চৌধুরী রূপা আমাদের শ্রদ্ধা ভালোবাসার প্রিয় রূপা ভাই।একজন সৎ সজ্জন রাজনীতিবীদ ও সমাজসেবী। মৃত্যু চিরন্তন তাঁরপরও তাঁর আকস্মিক মৃত্যু আমাদেরকে শুন্যতায় ভাসাছে।
এভাবে আচমকা চলে যাবেন রুপা ভাই ভাবতে পারিনি।মনটা আজ খুব ভারী। রূপা ভাই আর আমাদের মাঝে নেই—চলে গেলেন না ফেরার দেশে। তিনি ছিলেন সত্যিকারের জনবান্ধব রাজনীতিবিদ। আমাকে ভাইয়ের মতো স্নেহ করতেন। তাঁর কাছ থেকে রাজনীতি, সংগঠন, মানুষের প্রতি দায়বদ্ধতা সবকিছুর গভীর পাঠ পেয়েছি। রাজনীতি সম্পর্কে যে বোঝাপড়া আজ আমার মধ্যে আছে, তার অনেকটাই এসেছে রূপা ভাইয়ের হাত ধরে ।
২০০৫ সালের কথা— তখন আমরা জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় । আমাদের গর্ব জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–দক্ষিণ সুনামগঞ্জ) আসনে উপনির্বাচনের ঘোষণা ।তখনকার সময় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মধ্যে সায়েদুর রহমান চৌধুরী রুপা ভাইয়ের শক্তিশালী একটা অবস্থান ছিল।এবং সুনামগঞ্জ ৩ আসনে রুপা ভাইয়ের বিকল্প কোন প্রার্থি ছিলেন না। দল এবং সাধারণ মানুষের মাঝে রুপা ভাইয়ের গ্রহণ যোগ্যতা ছিল লক্ষনীয়। নির্বাচন কে সামনে রেখে রুপা ভাই কে নিয়ে প্রচারণা শুরু করলাম গ্রামে গন্জে পাড়া মহল্লার অলি গলি চষে বেড়ালাম। কিন্তু হঠাৎ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে,কর্নেল অব সৈয়দ আলী আহমেদ জাপার নমিনেশন পেলেন। তখন জাতীয় পার্টির অনেকেই আমাদের সঙ্গ ছেড়ে চলে গেলেন। জাপার মনোনয়ন পেলেন না রুপা ভাই কিন্তু মনোবল হারাননি। বিভিন্ন দল তাকে কাছে পেতে চাইলো।
তৎকালীন সিলেট মহানগর জাতীয় পাটি নেতা কাজী কামাল আহমদের অনুরুধে সাবেক রাষ্ট্রপতি ডা: বদিউদ্দোজ্জা চৌধুরীর বাসায় রুপা ভাই সহ আমরা বিকেল ৫ টায় পরিচয় পর্ব শেষে সিলেট জেলা ছাত্রসমাজের সভাপতি মুজিবুর রহমান ডালিম ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য জগন্নাথপুর উপজেলা ছাত্রসমাজের সভাপতি বন্ধু আবুল হোসেন আকাশ বক্তব্য দেওয়ার জন্য উঠতেই বসো বসো আর বক্তব্য দেওয়া লাগবে না। ক্রিমাফুরী আপ্যায়নের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বিকল্পধারার কুলা মার্কা নিয়ে নির্বাচনে নামলেন রূপা ভাই। আমরা দিন-রাত মাঠে ময়দানে তাঁর জন্য কাজ করেতে শুরু করলাম। পুরো নির্বাচনি এলাকা চষে বেড়িয়েছি।অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছিল ভিন্ন ভিন্ন ভাবে—বিশেষ ভোটের রাজনীতির ভেতর-বাহির সবই তখন কাছ থেকে দেখেছি এবং শিখেছি।
জীবনের কঠিন মুহূর্তগুলোতে রূপা ভাই ছিলেন। তাঁর বাসায় থেকেছি, খেয়েছি— আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। তিনি কখনও টাকার রাজনীতি করেননি। তাঁর গড়ে তোলা অসংখ্য কর্মী আজ আওয়ামী লীগ, বিএনপি—বিভিন্ন ধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত।
২০০৫ সালে উনার দির্ঘদিনের রাজনৈতিক সব সহকর্মীরা যারা উনার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছিলেন,সে দু:সময়ে রুপা ভাই কে ছেড়ে যায়নি, উনার হাতে গড়া সৈনিক, আবুল হোসেন আকাশ, শামিম আহমদ ও আমি আজহারুল হক ভুইয়া শিশু। আজো রূপা ভাই কে নিয়ে গর্ব করি।
রূপা ভাইয়ের মৃত্যুতে শুধু একজন রাজনৈতিক নেতাকে হারাইনি—হারিয়েছি এক অভিভাবক, দিশা দেখানো মানুষ, আর আমার প্রিয় মানুষ। তাঁর স্মৃতি ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময়। মৃত্যুর কয়েক দিন আগে তাঁর একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এতে জন্মভূমি জগন্নাথপুরের উন্নয়ন নিয়ে একজন সত্যিকারের রাজনীতিবীদ হিসেবে তাঁর স্বপ্ন ও ভাবনা তুলে ধরেন। আজ বারবার মনে পড়ছে জগন্নাথপুরের উন্নয়ন নিয়ে তাঁর দরদী মনোভাব। পরপারে ভালো থাকুন রুপা ভাই। আপনাকে মনে রাখবো আমরা। আপনি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে❤️
(লেখক- আজহারুল হক ভূঁইয়া শিশু প্রবাসী ও গণমাধ্যমকর্মী)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com