1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: যশোরের অভয়নগরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত যুবকরা মাদক চোরকারবারী। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

শনিবার ভোরে অভয়নগরের পায়রা-নওয়াপাড়া সড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি বস্তায় ৪শ’ বোতল ফেনসিডিল, দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করেছে।

নিহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার চার নম্বর মডেল ওয়ার্ড এলাকার আব্দুল বারেক শেখের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবি শেখ (৩৮), নাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭) ও সাত্তার কাশারির ছেলে মিলন কাশারি (৪০)।

র‌্যাব- ৬ খুলনা কোম্পানি কমান্ডার জাহিদ জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার পায়রা-নওয়াপাড়া সড়কে তল্লাশি চেকপোস্ট বসায়।

শনিবার ভোররাতে ওই চেকপোস্টে এসে তিন মোটরসাইকেল আরোহী গুলিবর্ষণ করে। এতে র‌্যাবের দুই সদস্য এএসআই জুয়েল ও এএসআই সায়েম আহত হন।

এরপর র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

পরে স্থানীয় লোকজন তাদের পরিচয় সনাক্ত করেন বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com